সীমান্ত থেকে মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর টেকেরঘাট বিওপির নায়েক রিয়াদ হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার রাতে বড়ছড়া নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। যার মূল্য ৩৬ হাজার টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।