সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের হেলথ ক্যাম্প

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী শহরের মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহমদ নুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের কর্মকর্তা মো. রহমত আলী, সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।
এ সময় হেল্থ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান       
করেন ডা: এনামুল হক খান ও ডা: মামুনুর রশিদ। এছাড়াও প্যারামেডিক চিকিৎসক শাহী ওয়ালি উল্লাহ্, আব্দুল হামিদ, শাহ আলম, মো. মঞ্জুর আলী, আকলিমা খাতুন, মৃদুল তালুকদার, মিনাক্কি রাণী দাস, ইকরাম হোসেন, জাহানারা খাতুন রোগীদের চিকিৎসা সেবা দেন।
ওইদিন সকাল থেকে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা এবং শহরতলীর বিভিন্ন গ্রামের প্রায় পাঁচশত রোগী এ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের ফ্রি ব্যবস্থাপত্রসহ ওষুধ প্রদান করা হয়।