সুখ বসতি ফেব্রুয়ারি ১৪, ২০২১ফেব্রুয়ারি ১৪, ২০২১ এস ডি সুব্রত না ফুটুক ফুল না ডাকুক কোকিল কুহুতানে পলাশে শিমুলে না হোক রঙের মাখামাখি কি আসে যায় কাছে কিংবা দূরে এ মধু বসন্তে অলিন্দের খুব কাছাকাছি মন যদি খুঁজে পায় মনের ঘরে সুখ বসতি পরানে পরান রেখে বলব তুমি আছ আমি আছি।