সুখ বসতি

এস ডি সুব্রত

শব্দ এখন তাড়িয়ে বেড়ায় অবিরত
নিষিদ্ধ সুখ অন্বেষণের মতো
চেতনার রঙে রঙিন হয়
নিস্তব্ধ আঁধার নিমিষেই
অপরুপ নান্দনিকতায় মর্ত্যলোক
স্বর্গ হয় বহে মন্দাকীনি ধারা
অন্তরাত্মা ছুঁয়ে যায় অবিরাম
সরব হয় নিরব অস্তিত্ব অনন্যকথনে
হোক না যত দূর যোজন ফারাক
ক্ষতি কি মন যদি
খুঁজে পায় সুখ বসতি।