সুজনের তাহিরপুর উপজেলা কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার
সুজন- সুশাসনের জন্য নাগরিক তাহিরপুর উপজেলা কমিটি গঠিত হয়েছে। বুধবার  দুপুরে তাহিরপুর বাজারস্থ বাজার বণিক সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এই কমিটি গঠিত হয়।
তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের সাবেক অধ্যক্ষ সায়দুল কিবরিয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, বিশেষ  অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলী হায়দার, কোষাধ্যক্ষ আলমগীর আহমদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বম্বরপুর উপজেলা সভাপতি শেখ এ টি এম আজরফ, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও জেলা সুজনের সমন্বযকারী আব্দুল হালিম।
পরে সায়দুল কিবরিয়াকে সভাপতি ও বাহা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে তাহিরপুর উপজেলার ২৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি মুক্তিযোদ্ধা হারূন অর রশীদ, সাইফুল আলম, নুরুজ্জামান, লুৎফুর রহমান, সহ সাধারণ সম্পাদক-আতিকুর রহমান, আশরাফল আলম নুরুল হুদা ও মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক- ফয়সল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক-এ এইচ এম কামরুল হাসান রাজু ও মাহমুদুর রশীদ সাব্বির, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, কায নির্বাহী সদস্য-এনামুল হক এনাম, আব্দুল হাই সবুজ, বেলায়েত হোসেন, আলী আফজল খোকন, দ্বীন ইসলাম, সোহাগ হাসান, শফিকুল ইসলাম. শুক্কুর আলী, সাইদুল হাসান উত্তম, চাঁন মিয়া, জোসেফ আকঞ্জি, আব্দুর রাজ্জাক, ফকিরুল ইসলাম, শাহ পরান ও আবুল ইসলাম।