দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সুদখোরদের দৌরাত্ম্য বন্ধ ও সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় দিরাই প্রেসক্লাবের সামনে ভাটি উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মুসলিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ, সাবেক পৌর কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, ভাটি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, মানবাধিকার কর্মী মিজানুর রহমান, প্রভাষক মুস্তাহার মিয়া মুস্তাক, মহি উদ্দিন মিলাদ, হান্নান অর রশীদ, সুমন মিয়া প্রমুখ।


