সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি-দ. সুনামগঞ্জে সমাবেশ

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় বাঁধে ভেঙ্গে সবক কয়টি হাওরের ফসল তলিয়ে যাওয়ায় এ উপজেলাসসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সমাবেশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি আবুল কালাম। মঙ্গলবার বিকেলে উপজেলার পাগলা বাজারে হাজি আবদুল হেকিম মার্কেটের সামনে প্রবীণ মুরব্বি ফজিল মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আজাদ             
হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামীলীগ নেতা সাহেব আলী, যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, দরগাপাশা ইউপির সাবেক মেম্বার ছুনু মিয়া, পূর্ব পাগলা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনসুর আলম সুজন।