সুনামগঞ্জের আরও ৫৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের নতুন করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তারা পজেটিভ শনাক্ত হন। এরমধ্যে সদর উপজেলায় ৩ জন, ছাতক উপজেলায় ১৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ১১ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ৯ জন, তাহিরপুর উপজেলা ৬ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলেন ৬৯৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।