১৫ আগস্ট জাতীয় শোকদিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট কর্তৃক বঙ্গবন্ধুর খুনী আজিজ পাশাকে ব্যরিস্টার ইমনের মামা আখ্যায়িত করে বক্তব্য রাখা সংক্রান্ত খবরের বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ব্যরিস্টার ইমনের পক্ষে ল’ মেট্রিক্স নামের একটি ল’ ফার্মের ব্যারিস্টার মীর্জা সাঈদ কর্তৃক ২১ আগস্ট তারিখে স্বাক্ষরিত এই নোটিশটি দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদকসহ ৫ ব্যক্তির নামে জারি করা হয়েছে (নোটিশটি সুনামগঞ্জের খবর কর্তৃপক্ষ রেজিস্টার্ড ডাকযোগে রবিবার ২৮ আগস্ট প্রাপ্ত হয়েছেন) । নোটিশগ্রহীতারা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিডটনিউজ এর চিফ এডিটর পীর হাবিবুর রহমান, অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম এর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক প্রকাশক পঙ্কজ কান্তি দে।
আইনি নোটিশে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট কর্তৃক ১৫ আগস্ট সুনামগঞ্জে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যাকারী আজিজ পাশাকে ব্যারিস্টার ইমনের মামা আখ্যায়িত করাকে চরম মিথ্যা, উদ্দেশ্যমূলক ও হীন উদ্দেশ্যপ্রণোদিত এবং এতদসংক্রান্ত খবর প্রকাশ করাকে নূরুল হুদা মুকুটের অভিপ্রায় অনুসারে তাকে সহযোগিতা করার নামান্তর এবং এতে করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জের জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন রাজনৈতিক, সামাজিক, পেশাগত ও পারিবারিক সুনাম ক্ষুণœসহ প্রভূত ক্ষতির শিকার হয়েছেন বলে উল্লেখ করেছেন। এজন্য নোটিশগ্রহীতাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ পরপর পাঁচদিন পত্রিকার প্রথম পাতায় সবিস্তারে প্রকাশের জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষের বক্তব্য
১৫ আগস্টের শোকসভায় নূরুল হুদা মুকুটের বক্তব্যভিত্তিক প্রতিবেদনটি যা ১৬ আগস্ট দৈনিক সুনামগঞ্জের খবরে ‘টক অব দ্যা টাউন ছিল বঙ্গবন্ধু’র খুনি আজিজ পাশা’ শিরোনামে প্রকাশ করা হয়, সেখানে উদ্ধৃতিচিহ্নের ভিতরে মুকুটের বক্তব্যকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট উদ্ধৃতি প্রকাশ্য জনসভায় প্রদত্ত নূরুল হুদা মুকুটের একান্ত নিজস্ব। ওই প্রতিবেদনে মুকুটের বক্তব্য সাংবাদিকতার যাবতীয় নীতিমালা অনুসরণ করে যাচাই করা হয় এবং মুকুটের ওই বক্তব্যের বিপরীতে তথ্য খ-ন করে ব্যারিস্টার ইমনের বড় ভাই ম্যাজিক কিডস টিভির চেয়ারম্যান ফজলুল কবীর তুহিনের সবিস্তারিত বক্তব্য প্রকাশ করা হয়েছে। এমনকি স্বয়ং ব্যারিস্টার ইমন ও তাঁর অন্য ভাই অ্যাড. খায়রুল কবীর রুমেনের বক্তব্যও ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, ব্যারিস্টার ইমনের মামা মেজর আব্দুল মুকিত চৌধুরীর বক্তব্যও যথাযথ গুরুত্ব দিয়ে প্রতিবেদনে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের কোন অংশেই পত্রিকা কর্তৃপক্ষের নিজস্ব কোন মতামত ছিল না। যা ছিল তা শুধু জনগণের তথ্যপ্রাপ্তির উৎস হিসাবে সংবাদপত্রের ভূমিকা পালন মাত্র।
পরদিন ১৭ আগস্ট প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নূরুল হুদা মুকুটের একটি প্রতিবাদলিপিও ছাপানো হয় যা আমাদের প্রতিবেদনে ব্যবহৃত তাঁর উদ্ধৃতিকে সর্বাংশে খন্ডন করেনি। এদিকে নূরুল হুদা মুকুটের এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংগঠিত প্রতিবাদ কর্মসূচী ও বিবৃতিগুলোও আমরা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছি। ১৭ আগস্ট ‘ইমনের মামা বলায় প্রতিবাদ’, ১৮ আগস্ট ‘প্রসঙ্গ বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশা/রানীগঞ্জে প্রতিবাদসভা’ শিরোনামযুক্ত সংবাদগুলো গুরুত্ব দিয়েই প্রচার করা হয়েছে।
দৈনিক সুনামগঞ্জের খবর কখনই ব্যক্তিবিশেষের সুনামহানি কিংবা অন্যের উদ্দেশ্য সিদ্ধির জন্য সংবাদ পরিবেশন করে না। পত্রিকার সম্পাদক নিজে জগন্নাথপুরের সন্তান হওয়ার কারণে একাধিক সূত্র থেকে নূরুল হুদা মুকুটের বক্তব্যের কোনরূপ সত্যতা পাননি, ফলে এসংক্রান্ত সবগুলো সংবাদেই মূল তথ্য (বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশা ব্যারিস্টার ইমনের মামা) খ-ন করে দেয়া বক্তব্যগুলোকে গুরুত্ব দেয়া হয়েছে। আমরা সর্বদাই সুনামগঞ্জের সামাজিক-রাজনৈতিক পরিবেশে সুস্থতা দেখার প্রত্যাশী এবং পত্রিকার যাবতীয় পরিবেশনাও এই উদ্দেশ্যমুখী।
- ছাতকে মাছ কেনা-বেচা নিয়ে সংঘর্ষে আহত ৬০
- জেলার ৪ ইউনিটের কমিটি গঠন নিয়ে বেকায়দায় বিএনপি নেতৃত্ব দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা


