সুনামগঞ্জের খবর অফিসে রেইন গেজ স্থাপন

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে রেইন গেজ (বৃষ্টি পরিমাপক যন্ত্র) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে অফিসের ৩য় তলায় খোলা আকাশের নিচে এই যন্ত্র স্থাপন করা হয়েছে।
ট্রাক্স প্রকল্পের গবেষণা সহযোগি সাইফুল্লাহ বিন আজিজ (রনি) জানান, ‘এই যন্ত্রটি স্থাপন করায় এখন থেকে বৃষ্টি, টানাবৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টির মাত্রা বিষয়ে মি.লি. হিসাব পেতে অনেকটা সহজ হবে। বিশেষ করে সংবাদ লেখার কাজে এই যন্ত্রটি অনেকটা কাজে লাগবে।  
ময়মনসিংহ  জেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প ট্রাক্স এর পক্ষ থেকে এই যন্ত্র প্রদান করা হয়েছে। যন্ত্রটি স্থাপনের সময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পংকজ দে, যুগ্মবার্তা সম্পাদক আকরাম উদ্দিন, অনলাইন সম্পাদক সজীব দে, গ্রাফিক্স ডিজাইনার এনামুল হক জুবের প্রমুখ।