স্টাফ রিপোর্টার
‘দি ডেইলি স্টার সম্মাননা’ প্রাপ্তিতে দৈনিক সুনামগঞ্জের খবর সম্পদক পঙ্কজ কান্তি দেকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। পাবলিক সার্ভিস কমিশনের প্যাডে ৮ মার্চ ২০১৭ তারিখের ইস্যু করা একটি আধা সরকারি পত্রে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক উল্লেখ করেন, ‘‘আপনার ‘ দ্য ডেইলী স্টার সম্মাননা প্রাপ্তির সংবাদে যারপরনেই আনন্দিত হয়েছি। ‘সুনামগঞ্জের খবর’ আমাদের প্রিয় পত্রিকার একটি। দূর মফস্বল প্রায় সীমান্তের কাছাকাছি একটি শহরে বসে নিয়মিত একটি দৈনিক পত্রিকা প্রকাশ একটি দুঃসাহসী কাজ। আপনি তা নিয়মিত সম্পাদন করছেন। বিশ্বাস করি, একদিন ‘সুনামগঞ্জের খবর’ এতদঞ্চলের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের মূল্যবান দলিল হবে। আপনিও স্মরণীয় হবেন যুগ যুগ ধরে। আপনাকে উষ্ণ অভিনন্দন।’’


