সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ছাকিবুল ইসলাম ইমন- ৫০ মিটার দৌড় ও চিত্রাংকন প্রতিযোগীতায় ৩য় এবং শরীফুজ্জামান (শিমুল) চিত্রাংকন প্রতিযোগীতায় ২য় স্থান অধিকার করেছে।
প্রতিযোগীতায় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া জেলার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শনিবার দুপুরে সুইড বাংলাদেশ প্রতিষ্ঠানের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও সুইড বাংলাদেশ মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন। এ সময় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মিজানুল হক সরকার, সহকারী শিক্ষক সাফাত উল হক চৌধুরীসহ প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
(প্রেস বিজ্ঞপ্তি)

