সুনামগঞ্জে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপনের জন্য ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অধ্যাপক চিত্তরঞ্জন
তালুকদারের সভাপতিত্বে এক সভা অনু্িষ্ঠত হয়। সভায় রমেন্দ্র কুমার দে মিন্টুকে আহবায়ক ও অধ্যাপক চিত্তরঞ্জর তালকিদার, অ্যাড. আফিজ মিয়া ও বিজন সেনরায়কে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় আরোও সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় পৌর চত্বর থেকে লাল পতাকা মিছিল বের করা হবে। পরবর্তীতে অক্টোবর বিপ্লবের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন, সুবোধ ভট্টাচার্য্য, অভিজিৎ চৌধুরী, মানব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য, সুজিত চক্রবর্তী, পাপ্পু সরকার, আব্দুল মুকিত, চন্দন কুমার রায়, পংকজ দে, সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, খলিল রহমান, নরেন ভট্টাচার্য্য, রইসুজ্জামান, তারেক চৌধুরী, মোজাম্মেল আলম, রনি চন্দ পাল, আসাদ মনি