সুনামগঞ্জে আইনজীবীদের মাস্ক উপহার দিল ব্র্যাক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের জন্য চারশ মাস্ক উপহার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ব্র্যাকের জেলা সমন্বয়কারী এ কে আজাদ আইনজীবী সমিতির নেতৃবৃন্দের কাছে এই মাস্ক হস্তান্তর করেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক এনাম আহমেদ ও মাহবুবুল হাসান শাহীন, কোষাধ্যক্ষ হানিফ সুলেমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ আর জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মাসুক আহমদ, আইনজীবী খলিল রহমান, সিদ্দিকা রওশন জাহান, মির্জা আবু তাহের মোহন, মহসিন রেজা মানিক, ব্র্যাক কর্মকর্তা নুরুল হক, ব্র্যাকের আইনজীবী আবিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আইনজীবীরা ব্র্যাককে ধন্যবাদ জানান।