সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের পশু পালন ও কৃষি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় সদস্যদের ‘পশু পালন ও কৃষি উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান  
করেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোত্তালেব।
প্রকল্প কর্মকর্তা ছাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার বিনোয়োগ বিভাগের সহকারি প্রধান মনিরুজ্জামান। কর্মশালায় অর্ধশতাধিক সুবিধাভোগী সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। ( সংবাদ বিজ্ঞপ্তি)