সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু

ইসলামী ব্যাংক বাংলাদেশ সুনামগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। সোমবার বিকাল ৫টায় শহরতলীর মাইজবাড়িস্থ আলহেরা জামেয়া ইসলামীয়া আলীম মাদ্রাসায় ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু।
ব্যাংকের ম্যানেজার অপারেশন জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়ার উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খান,ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও ইনভেস্টম্যান্ট ইনচার্জ আলাউর রহমান আলাল, আরডিএস ফিল্ড অফিসার দেলোয়ার আহমেদ, সিরাজুল ইসলাম, হুমায়ূন কবির প্রমুখ। ব্যাংকের প্রকল্প কর্মকর্তা (আরডিএস)      
মো. নাজিম উদ্দিন জানান, সোমবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী দিনে পল্লী উন্নয়ন প্রকল্পের দুই শতাধিক সদস্যের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া এই কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় ব্যাংক গ্রাহকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবার দুই হাজার গাছের চারা বিতরণ করা হবে। (প্রেস বিজ্ঞপ্তি)