সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
“মুজিববর্ষে অঙ্গিকার করি, সোনার বাংলা সবুজ করি” এই স্লোগানকে সামনে রেখে ব্যাংকের এফএভিপি ও সুনামগঞ্জ শাখা প্রধান মোঃ রবি ঊল্লাহর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল ইসলাম।
ম্যানেজার অপারেশ মোহাম্মদ ছাইদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরডিএস গ্রাহক হোসনে আরা বেগম, সোমা দাশ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন আরডিএস অফিসার এহসানুল মাহবুব জুবায়ের। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, সুধী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিগত বছরে গাছের পরিচর্যাকারী সেরা ৫জন গ্রাহকের হাতে সন্মাননা স্মারক, নগদ অর্থ ও অতিরিক্ত বৃক্ষ তুলে দেন। ব্যাংকের উদ্যোগে ১হাজার ৫শ বনজ, ফলজ গাছের চারা বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি