স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে এসেছেন বুধবার। রাত ৯টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জের নিজ বাড়িতে এসে পৌঁছান। এই তথ্য নিশ্চিত করেছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি ট্রেনিং সেন্টারে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের ব্যবস্থাপনায় পুষ্টি পরিকল্পনা বিষয়ক অনুষ্ঠানে যোগদান করবেন।
এরপর বিকাল ৫টায় সিলেট চেম্বার হলে সিলেট চেম্বার অব কমার্সের আয়োজিত মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।


