স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১১ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, ছাতক উপজেলায় ৩ জন, শাল্লা উপজেলায় ১ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭৩ জন।
সবচেয়ে বেশী ৩৪২ জন আক্রান্ত হয়েছেন হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলায় ২৮৬ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭৫ জন, দিরাই উপজেলায় ৬২ জন, শাল্লা উপজেলায় ৩৮ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৮ জন, তাহিরপুর উপজেলায় ৩৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৬৮ জন, ধর্মপাশা উপজেলায় ২৪ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০৩ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৯৮ জন আক্রান্ত হয়েছেন।
শনিবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন করে বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ৮ জন, আইসোলেসনে গেছেন ১০ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ১৮৩ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৬ হাজার ৮৮৯ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১১৬২ জনকে আইসোলেশনে আনা হয়েছে।


