স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬ জন। এদের মধ্যে ৩ জন তাহিরপুর উপজেলার, ২ জন সুনামগঞ্জ পুলিশ লাইন্সয়ের এবং ১ জন ছাতক উপজেলার।
ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে এই ৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এনিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ জন, দিরাই উপজেলায় ৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১২ জন, ছাতক উপজেলায় ৭ জন, জগন্নাথপুর উপজেলায় ৬ জন, দোয়ারাবাজার উপজেলায় ৬, জন, শাল্লা উপজেলায় ৯ জন, জামালগঞ্জ উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৬ জন, ধর্মপাশা উপজেলায় ১৪ জন, তাহিরপুর উপজেলায় ১২ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর ও হাসপাতাল থেকে ৪ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৬ জন, শাল্লা উপজেলা থেকে ৮ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন, দিরাই উপজেলা থেকে ৫ জন, ছাতক উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ৫ জন, ধর্মপাশা উপজেলা থেকে ৪ জন।
এদিকে গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪৭৫ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩৬৮ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।


