স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ২৬০ জন। বর্তমানে সুনামগঞ্জে হোম আছেন মোট ১১৯০ জন। এছাড়া ৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিন থেকে মোট ছাড়া পেয়েছেন ৬৩২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১ জন।
রবিবার দুপুরে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা যায়।
কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়া সবাই প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৩৭৯ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২২৭২ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন।
এদিকে ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছঅড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১০টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।
- করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু; নতুন শনাক্ত ১৩৯ জন
- ছাতকে হাজী তোতা মিয়া কল্যাণট্রাষ্টের উদ্যোগে খাদ্য সামগ্রি বিতরণ


