সুনামগঞ্জে গার্লস গাইড এসোসিয়েশনের বৃক্ষরোপণ উদ্বোধন

বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে জেলা গার্লস গাইড এর সাধারণ সম্পাদক ফরহাদ সুলতানার পরিচালনায়  সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম।  
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, জমিরুনূর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আরা খাতুন, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বীপক ঘোষ, সুতপা
রানী, আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মুহাম্মদ আমিনুল হক, আইরিন বেগম, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিল্পী রাণী দাস, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের তাসনিম বেগম প্রমুখ।