স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পালিত হল ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস। জেলা জাতীয় পার্টির আয়োজনে রবিবার বিকেল ৫টায় জেলা জাতীয় পার্টির আহবায়ক সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র বাসভবনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশীদ আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী খুশনুর, জেলা আহবায়ক কমিটির সদস্য শামছুল ইসলাম শামছু,
জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল মুরাদ, জেলা জাপা সদস্য আব্দুল কদ্দুস মাখন, জেলা জাপা নেতা আব্দুল মান্নান, রংঙ্গারচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফয়জুর রহমান, জাপা নেতা আব্দুল হাই, সৈয়দুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্বাস আলী, মো: শহীদুল ইসলাম মাসুক প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৮৪ সালের এই দিনে উপজেলা পদ্ধতি প্রবর্তন করার কারণে এরশাদের জাতীয় পার্টি দিনটিকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করে আসছি। জাতীয় পার্টির চেয়ারম্যান দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে এসব সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছেন। পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ জন্ম না নিলে এই ঐতিহাসিক উপজেলা আজ আমরা পেতাম না।


