স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে দুই শিক্ষানুরাগীর শিক্ষাবৃত্তি একই তারিখে। ৫ নভেম্বর শুক্রবার। শিক্ষার্থীরা দুটিরই ফরম কিনেছে। একটি হবে শহরের এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ে অন্যটি রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে। দুই বৃত্তি পরীক্ষা এক তারিখে হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনেক অভিভাবকই পত্রিকা অফিসে ফোন দিয়ে জানতে চেয়েছেন এই বিষয়ে আমরা কিছু জানি কী-না বা কোন কর্তৃপক্ষ পরীক্ষা পেছালেন কী-না? পত্রিকা অফিস থেকে এই বিষয়ে জানতে চাইলে দুই মেধা পরীক্ষার উদ্যোক্তারাই বললেন, ‘পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই’।
রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে হয়ে আসছে ডা. আজিজুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা। এই বছর এই বৃত্তি ২৩ তম। কেবল ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তিতে অংশ নেয়। এবার জেলার বিভিন্ন এলাকার ৪৫০ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেবার জন্য ফরম জমা দিয়েছে।
রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শেখ সফিকুল ইসলাম বলেন, ‘৭ জুলাই সভা করে ৫ নভেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করে ১৮ জুলাই ফরম বিতরণ শুরু করেছি। শুরুতেই সকল শিক্ষার্থীকে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এখন আর পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই’।
এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনচান মিঞা জানান, প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধা বৃত্তি পরীক্ষা এবার ১২ তম। এই বৃত্তি পরীক্ষায় ৪র্থ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এবার ৪র্থ শ্রেণির ৩৯৪ এবং ৫ম শ্রেণির ৪৮১ জন শিক্ষার্থী ফরম (বৃহস্পতিবার পর্যন্ত) জমা দিয়েছে। বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ সকল আয়োজন কর্তৃপক্ষ করেন। তারা কেবল ভেন্যুসহ অন্যান্য বিষয়ে সহায়তা করেন।
এই প্রসঙ্গে প্রিন্সিপাল এম আতাউর রহমান বলেন,‘আমরা ৫ তারিখ ছাড়া ভেন্যু পেতে সমস্যা হয়। এছাড়া ৯ শিক্ষার্থীকে তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। এখন কোনোভাবেই পেছানোর সুযোগ নেই। এই তারিখেই পরীক্ষা নিতে হবে। দুই পক্ষের বৃত্তি পরীক্ষায়ই হয়তো কিছু শিক্ষার্থী কম অংশ নেবে। এই মূহূর্তে বিকল্প চিন্তার সুযোগ নেই’।
- সরকারি মহিলা কলেজে ডিজিটাল ক্লাশরুম উদ্বোধন
- জামালগঞ্জে ১০ টাকা কেজি চাল কেলেকাংরি ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা


