সুনামগঞ্জে ‘পিউরিয়া’ শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পিউরিয়া ফুড প্রোডাক্টস্ লি. শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ি পয়েন্ট এলাকায় দোজা শপিং সেন্টারে এই শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কেটে উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখ্ত।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক জি.এম তাশহিজ, প্রতিষ্ঠানের এমডি কপিল উদ্দিন, চেয়ারম্যান ইকবাল উদ্দিন, সাবেক এমপি বদরুদ্দোজা সুজা, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দোজা আহমদ সাজা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।