স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মিন্টু রায় মিঠু।
সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটি ঢাকার পরিচালক কাজী শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক রতন চন্দ্র পাল, সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির পরিচালক মাও. মো. খলিলুর রহমান, বাপুস
রাজধানী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না, সমিতির সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. একলাছুর রহমান, মো. আলা উদ্দিন, মো. কাওসার আহমদ, মো. জিয়া উদ্দিন, মো. রমজান আলী, রিপন তালুকদার, আব্দুল আউয়াল মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন। আলোচনা সভার আগে সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাওসার আহমদ ও গীতা পাঠ করেন রনজিত শর্মা। অনুষ্ঠান শেষে বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে সমিতির স্মার্টকার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।
- লিসাসের সাহিত্য আসর ও অফিস উদ্বোধন
- আগামীতে উন্নয়ন চলে যাবে বেসরকারি উদ্যোক্তাদের হাতে: পরিকল্পনামন্ত্রী


