স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান-১৭’র প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সলুকাবাদ ইউনিয়নের জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস পালিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা রবিউল হক মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সিনিয়র সহকারী প্রকৌশলী খালেদুজ্জামান কল্লুল, বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল হোসেন, কৃষক ফজলুল হক, জহুরা খাতুন, ফজল হক, হাসেন আলী প্রমুখ।


