সুনামগঞ্জে বিপি ১৬০ তম দিবস পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬০ তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্কাউটস, সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে এই কর্মসুচি হাতে নেয়া হয়। বুধবার দুপুরে স্কাউটস ভবন থেকে বর্ণঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কাউটস ভবনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহ-সভাপতি ধূূর্জুটি কুমার বসু, জেলা কমিশনার মো.ফয়জুর রহমান, জেলা সম্পাদক তাহির আলী তালুকদার, সহ-কমিশনার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা কমিশনার মো.গিয়াস উদ্দিন, সম্পাদক নূরুল আনোয়ার মো.ফেরদৌস, যুগ্ম-সম্পাদক মো. বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ, জেলা স্কাউট লিডার বিপ্লব কান্তি চ্যাটার্জি, জেলা কাব লিডার মোর্শেদ আলম, উপজেলা কাব লিডার মো.হাবিবুর রহমান, ইউনিট লিডার হাসমত আরা বেগম, মোছা.তামান্না আক্তার, রজব আলী প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি