স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেছেন,‘শিক্ষকদের শুধু পাঠদানে আটকে না থেকে সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। লেখাপড়া ও সংস্কৃতি চর্চায় শিশুর প্রতিভা বিকশিত হয়।’
তিনি বলেন, ‘লেখাপড়ায়ও মনোযোগি হতে হবে সকল শিক্ষার্থীর। পরীক্ষার ফলাফলে শুধু শুধু জিপিএ-৫ পেলে হবে না। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে।’
সোমবার বিকালে পৌর শহরের সরকারী জুবিলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বাস্কেট বল গ্রাউন্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জেলায় শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছেন। সাংস্কৃতিক জাগরণেও নেতৃত্ব দিচ্ছেন তিনি।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন আব্দুল হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না, দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, আ.লীগ নেতা অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. আলী আমজদ, অ্যাড. শফিকুল আলম প্রমুখ। পরে তিনি বাস্কেট খেলার উদ্বোধন করেন। এর আগে ঐতিহ্য জাদুঘরের পিছনে রাইফেল ক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।


