স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে র্যাব-৯’এর পক্ষ থেকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা শ্রমজীবীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
র্যাব ৯’এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদ সুনামগঞ্জ শহরের তেঘরিয়া, বড়পাড়া, কালীবাড়ি, বনানীপাড়া, মোহাম্মদ, মল্লিকপুরসহ বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষের বাড়ি গিয়ে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১টি সাবান তুলে দেন।
লে: কমান্ডার ফয়সল আহমদ জানান, র্যাব’এর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


