সুনামগঞ্জে সংবাদপত্র বিক্রয়কর্মীদের সহায়তা দিল প্রথম আলো বন্ধুসভা

স্টাফ রিপোর্টার
করোনা ও বন্যায় বিপাকেপড়া সুনামগঞ্জ পৌর শহরে সংবাদপত্র বিক্রয়কর্মীদের খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে প্রথম আলো বন্ধুসভা। বৃহস্পতিবার দুপুরে এই সহায়তা বিতরণ করা হয়। ১২জন এই সহায়তা পেয়েছেন। প্রত্যেককে ৫ কেজি চাল, আধা লিটার তেল, আধা কেজি মুসুরের ডাল, এক কেজি লবন ও একটি করে সাবান দেওয়া হয়।

সহায়তা বিতরণকালে সুনামগঞ্জ শহরে সংবাদপত্র পরিবেশক সংবাদ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবদুল লতিফ, দোজা অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ, বন্ধুসভার সভাপতি রনজিৎ দে, সহসভাপতি প্রদীপ কুমার পাল, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।