শহীদ নূর আহমেদ
আজ সুনামগঞ্জ ইজতেমার প্রথম দিন। ইজতেমাকে সফল ও স্বার্থক করতে শেষ মুহূর্তের কাজে নিয়োজিত রয়েছেন মুসল্লীরা। ফজরের সালাত আদায়ের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমা ময়দানের প্রথম দিবস। কাকরাইল মসজিদের প্রবীণ মুরব্বীর ইস্কেতবাল বয়ানের মাধ্যমে উদ্বোধন হবে দাওয়াতি তাবলীগের প্রথম প্রহর। ধারাবাহিক ভাবে দিন ব্যাপী কোরআন-হাদিস,আমল ও আখলাকের উপর বয়ান পেশ করবেন ইজতেমার আমন্ত্রিত বিশিষ্ট আলেমেদীন।
এদিকে ইজতেমা ময়দানে জামাতবন্দীদের নিরাপত্তা প্রদানে কাজ করছে ৫’শর অধিক পুলিশ। নাশকতা এড়াতে সাদা পোশাক পরিহিত বিশেষ বাহিনীর লোকজনও মোতায়েন রয়েছেন ইজতেমা ময়দানে। ৩০ টি সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারে মাধ্যমে ইজতেমা মাঠ পর্যবেক্ষণ করছে পুলিশের কন্ট্রোল রুম। জমাতবন্দীদের চিকিৎসা সেবা প্রদানে কাজ করছে সদর হাসপাতালসহ কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠান। ইজতেমা মাঠের কার্যক্রম সুচারুপে বাস্তবায়ন করতে আয়োজকদের মধ্য থেকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করছে অর্ধশতাধিক স্বেচ্ছাব্রতী জামাত।
ইজতেমা ময়দান এলাকায় যোগাযোগের সুবিধা ও যানজট এড়াতে আব্দুজ জহুর সেতু থেকে বইটাখালি তেমুখ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ইজতেমার এই তিন দিন। রাস্তাটির সম্মুখ স্থলে চেক পোস্ট বসানো হয়েছে। যানবাহন চালক ও পথচারীদের নির্দেশনায় কাজ করবে ট্রাফিক পুলিশ। উল্লেখ্য ১৭ লক্ষ বর্গ ফুট মাঠ ও সড়কের আশপাশ জুরে বাঁধা হয়েছে ইজতেমা মাঠের ছামিয়ানা। ইজতেমা মাঠে বিদ্যুৎ সরবরাহে পল্লী বিদ্যুৎ বিভাগ বাঁেশর খ্ুঁটি দিয়ে অস্থায়ী ভাবে সঞ্চালন লাইন। প্যান্ডেলের ভিতরে ক্যাবল টানিয়ে হাজারের অধিক বৈদ্যুতিক বাতির মাধ্যমে আলোর সু ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের ওযু ও গোসলের জন্যে বসানে হয়েছে বাশেঁর ঘাটলা । ময়দানের চতুর্দিকে বসানো হয়েছে প্রায় ১২ শ টয়লেট। ৫ টি নলকূপ থেকে মটর দিয়ে পানি উত্তোলন করে জামাতবন্দীরা খাবার পানি সরবরাহ করবেন।
ইজতেমা প্রাঙ্গণ ঘুরে ইজতেমা ময়দানের চারপাশে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট গড়ে উঠতে দেখা গেছে। খাবার দোকান, চা-স্টল থেকে শুরু করে ক্রোকারেজ ও কাপড়-চোপড়ের দোকান খোলার আয়োজনে ব্যস্ত কিছু ব্যবসায়ীদের দেখা মিলেছে।
- মন্ত্রী পরিষদ সচিব তিনদিনের কর্মসূচিতে সুনামগঞ্জ আসছেন
- হাওর পাড়ের শিক্ষা ব্যবস্থা-জামালগঞ্জের বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ


