স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে শহীদ আবুল হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান’র সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, দ. সুনামগঞ্জ বীরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুজ্জামান, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন, বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মাও. মইনুদ্দিন, সুফিয়া খানম, নাসিমা আক্তার, সঞ্চিতা চৌধূরী, সিনিয়র শিক্ষিকা সঞ্চিতা আক্তার, শিক্ষিকা গুলনোর বেগম প্রমুখ। মানপত্র পাঠ করেন সিন্তিয়া ইসলাম ইশা ও বিদায়ী গান পরিবেশনা করেন দিয়া পাল।
- পহেলা বৈশাখে সিলেটে প্রতিবন্ধিদের মাঝে নতুন পোষাক বিতরণ
- সাংবাদিক মমতাজের মাতার মৃত্যবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

