সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিদ্যাালয়ের প্রধান শিক্ষক  নাসিমা রহমানের সভাপতিত্বে ও সহাকারি শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আইনুর আক্তার পান্না, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শীলা রায় ও আব্দুর রউফ । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক  গুলনূর চৌধুরী, শাহজাহান মিয়া, ছালেহা বেগম, তাছলিমা বেগম প্রমুখ। বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।