সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের দৈনিক সুনামগঞ্জের খবর’র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাও. তাফাজ্জুল হক আজিজ। সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পংকজ দে, আরটিভি’র স্টাফ রিপোর্টার  আবেদ মাহমুদ চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, আমাদেরসময় প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক সবুজ সিলেট জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, কালেরকণ্ঠ প্রতিনিধি শামস শামীম, যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, চ্যানেল-২৪ এর প্রতিনিধি মাইদুল রাসেল, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি জাকির হোসেন, সিলেট বানী প্রতিনিধি মাসুক মিয়া, চ্যানেল নাইন প্রতিনিধি অ্যাড. এ.আর জুয়েল, বাংলা টিভি প্রতিনিধি আশিক পীর, মাও.মুহাম্মদ এমদাদুল হক, মাও. হাম্মাদ আহমদ, মাও. রেজওয়ান আহমদ, মাও. নুরুজ্জামান আলমগীর, হাফিজ আবু হানিফা।
সভায় বক্তারা ৫ মে সংগঠনের আয়োজনে ইবতেদায়ী ৫ম বর্ষের উপবৃত্তি পরীক্ষা ও হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং হামদ্-নাত মাহফিলে উপস্থিত থাকতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষকে অনুরোধ জানান।