স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২দিন ব্যাপী ১ম বার্ষিক ইবতেদায়ী ৫ম বর্ষের উপবৃত্তি পরীক্ষা, হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রিন্সিপাল মাও. তাফাজ্জুল হক আজিজ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া কাসিমুল উলুম দরগাহ সিলেটের মুহতামিম আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাও. শাহীনুর পাশা চৌধুরী, মাও. নজরুল ইসলাম, মাও. শায়খ আকবর আলী, মাও. শায়খ আব্দুল বছির, মাও. শায়খ আনোয়ার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ রশিদ আহমদ, জেলা জমিয়তের সেক্রেটারী মাও. আনোয়ারুল ইসলাম, মাও. শায়খ আব্দুল ওয়াহাব, মাও. আফসার উদ্দিন, মাও. আলী নুর, মাও. হাম্মাদ আহমদ, মাও. নুরুজ্জামান আলমগীর।
আলোচনা সভা শেষে ইবতেদায়ী ৫ম বর্ষের উপবৃত্তি পরীক্ষায় ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সংগঠনের প্রথম বর্ষের প্রতিযোগিতায় ২টি গ্রুপে জেলার বিভিন্ন স্থানের ৫৮টি মাদ্রাসার ২৪৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে হামদ-নাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


