সুনামগঞ্জ কমিউনিস্ট পার্টির সম্মেলন- সভাপতি এনাম, সম্পাদক সুমন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড অ্যাড. এনাম আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কমরেড জালাল সুমন।
শুক্রবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মেলন উদ্বোধন পরবর্তী বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়াম হলে কাউন্সিল অধিবেশনে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় মো. আবু তাহের মিয়াকে। এছাড়াও জেলা কমিটির সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন নিমাই সরকার।
কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, মৃনাল কান্তি দাস, আব্দুর আউয়াল, মো. শহিদ মিয়া, জোহরা বেগম এবং আসাদ মনি।