স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ কালচারাল ফোরামের আয়োজনে তিন দিনব্যাপি নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা শনিবার বিকালে শেষ হয়েছে। কর্মশালায় জেলার ৯০ জন নৃত্য শিল্পী অংশ নিয়েছেন।
তিন দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিং জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ও ময়মনসিংহ নৃত্যগ্রামের পরিচালক মানস তালুকদার। তিন দিনের কর্মশালা শেষে কর্মশালায় অংশ নেওয়া সকল নৃত্য শিল্পীদের সনদপত্র দেয়া হয়েছে।
সনদপত্র বিতরণ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. অলক ঘোষ চৌধুরী, রুনা লেইস, শ্রাবন্তী পুরকায়স্থ, নৃত্য প্রশিক্ষক মানস তালুকদার, বিশিষ্ট আবৃত্তিশিল্পী শেখ রবিউল ইসলাম পুলক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন।
আলোচনা পর কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ।
- সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন/পদধারী ৩ বিএনপি নেতা সদস্য পদে প্রার্থী
- ছাতকে জলমহাল নীতিমালা উপেক্ষা করে জলমহাল সাব লিজ বিক্রির অভিযোগ


