স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে শিক্ষার্থীদের সংগঠন সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন হয়।
আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ আইনজীবী মো. শাহ আলম, সমাজকর্মী আশরাফ হোসেন ও কলেজশিক্ষক মো. মশিউর রহমান।
সম্মেলনে চৌধুরী শামছুল আলমকে সভাপতি, আফিস বিল্লাহকে সাধারণ সম্পাদক এবং সফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ ২০১৭ সালের ২৭ মে প্রতিষ্ঠা হয়। শুরু থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে নানাভাবে কাজ করছে। একই সঙ্গে সমাজের উন্নয়নে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে।


