বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বর্তমান সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ শামছুজ্জামান শাহ্ হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ……রাজিউন)। সোমবার সকালে উপজেলা সদরস্থ তার নিজ বাসায় হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার স্ত্রী ও ৩ পুত্র সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা তার নিজ গ্রামের বাড়ি শাহপুর (সাতগাঁও) এলাকায় অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদর মাদ্রাসার মাঠে জানাজার পর দাফন করা হয়। আলহাজ শামছুজ্জামান শাহের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চারদিকে শোকের ছায়া নেমে আসে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে সমবেদনা করেছেন।


