‘সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি’র আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার
‘উন্নত ভাবনা, সুন্দর আগামী, বিতার্কিক আমরা হবো অগ্রগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে আতœপ্রকাশ করেছে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি’র সভাপতি সেজু আহমেদের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
এছাড়াও শেখ রাফিত ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, জেলা শিল্পকলার একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, এমন এক সময় ছিল যে সময় ঘরে ঘরে কুসংস্কার ছিল। ছেলে সন্তান হলে মাথায় করে তুলে রাখা হতো। ছেলেদের স্কুল ভর্তি করা হতো আর মেয়েদের    
একটু বড় হলে বিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সব কুসংস্কার দূর করে ছেলেদের সাথে সমান ভূমিকা রাখছে মেয়েরা। শিক্ষা-দীক্ষা-চাকুরী সব ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। আজকের শিক্ষিত জাতিই ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল কারিগর।
আলোচনা সভার পর শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগিদের অংশগ্রহণে শুরু হয় বির্তক প্রতিযোগিতা।  
উল্লেখ্য, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের ঐকান্তিক চেষ্টায় ও সুনামগঞ্জ জেলা ইনোভেশান টিমের সার্বিক তত্ত্বাবধানে গঠিত হয়েছে ‘সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি।’