সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের খানাখন্দে ভরা ১৬ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের কাজির পয়েন্টে দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার উপজেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন একমাত্র সড়কটি দীর্ঘ তিন বছর ধরে খানাখন্দে পূর্ণ হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সড়ক ও জনপথ বিভাগের প্রতি দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম কিবরিয়া, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হেকিম, অ্যাড. চান মিয়া, সাবেক ইউপি চেয়াম্যান মোহাম্মদ আলী খান, সমিতির সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক  
 ফয়েজুর রহমান, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. ছায়েদুর রহমান ছায়াদ, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, সাংবাদিক মাসুম হেলাল, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, সমিতির সদস্য বরুণ চন্দ্র দাস, আফিকুল ইসলাম, অ্যাড. শাহজাহান, অ্যাড. জামাল উদ্দিন প্রমুখ।
পরে সমিতির কার্যলয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিগত বছরের আয়-ব্যয় ও আগামী বছরের কর্মপরিকল্পনা সদস্যদের সম্মুখে তুলে ধরেন সমিতির সভাপতি আমিনুল হক।