স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভায় ডিজিটাল ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র নাদের বখত। মঙ্গলবার বিকালে মেয়রের অফিস কক্ষে এই অনলাইন কার্যক্রম উদ্বোধন করা হয়।
পৌরসভার সকল ব্যবসায়ীদের সেবার মানোন্নয়ন ও সহজ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্য দিয়ে পৌরসভার নিবন্ধিত ৫ হাজার ৬৫৪ জন ব্যবসায়ী এখন থেকে অনলাইনে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
পৌর মেয়র নাদের বখত বলেন, এখন ডিজিটালের সময়। এই ডিজিটালের সঙ্গে যদি আমরা যুক্ত না হই তাহলে সারা বিশে^র থেকে অনেক পিছিয়ে পড়বো। আজকে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ডিজিটাল ট্রেড লাইসেন্স সেবার উদ্বোধন করেছি। এখন থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন, ফি জমা দেয়া, নবায়ন করা সবকিছু অনলাইনে করা যাবে। ব্যবসায়ীদের কষ্ট করে পৌরসভায় আসতে হবে না। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন তা বাস্তবায়ন করতেই আমাদের এই উদ্যোগ।
- শততম মৃত্যুবার্ষিকীতে মরমি কবি হাসন রাজার কবরে শ্রদ্ধাঞ্জলি
- জগন্নাথপুরে গণশুনানি হলেও পিআইসি কমিটি গঠন হয়নি

