স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য ফ্রি চাইল্ড হেলথ ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পৌর চত্ত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। দুপুর ২টা পর্যন্ত শিশুদের জন্য ফ্রি চাইল্ড হেলথ ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ চলে। এই ক্যাম্পেইন অনুষ্ঠানে শিশুদের চিকিৎসা সেবা দেন সদর হাসপাতালের একাধিক চিকিৎসক। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকালে পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠান পরিদর্শন করেন পৌর মেয়র নাদের বখত। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলিন বখতের ব্যবস্থপনায় প্রতিযোগিতায় শহরের মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ২১ মার্চ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
- ১৮ মার্চ ১৯৭১, সামরিক কর্তৃপক্ষের নিযুক্ত তদন্ত কমিশনকে সহযোগিতা না করার নির্দেশ
- বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে আ.লীগ


