সুনামগঞ্জ পৌর খেলাফত মজলিসের মাতৃভাষা দিবস উদযাপন

খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় মজলিস মিলনায়তনে পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি ও সাবেক ছাত্র নেতা সাখাওয়াত হুসাইন মোহন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান, পৌর সাংগঠনিক সম্পাদক মু. আবিদ আলী, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু।
এসময় উপস্থিত ছিলেন পৌর সহ সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক, অফিস ও প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, মো. আবু বক্কর, মোঃ বেলাল খান ও তাহসিন আহমদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি