পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার স্থানীয় মজলিস মিলনায়তনে পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগরীর হেকনী শাখার সভাপতি মাওলানা আমীরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দারিদ্রমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে যাকাতের সঠিক ভাবে আদায় করতে হবে এবং তার প্রাপকের নিকট তা পৌঁছাতে হবে। আর তার জন্য সরকারের যথাযথ ব্যবস্থা নিতে হবে।
পৌর সেক্রেটারী মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সাংগঠনিক সম্পাদক মু. আবিদ আলী, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, ঢাকা মহানগরীর সদস্য মো. আতাউল হক, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ কামাল সাজু।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড শাখার সভাপতি চমক আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, মহসিন আহমদ, তাহসিন আহমদ, আবু তাহের, এমদাদুল হক, শ্রমিক মজলিস সেক্রেটারী মো. আবু বকর প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি


