সুনামগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ১৬ জন গণমাধ্যম কর্মীকে সদস্য পদ দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম মহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য খলিল রহমান, সহসভাপতি শামস শামীম, সদস্য অ্যাডভোকেট এনাম আহমদ, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আহমেদ মুজতবা রাজী, যুগ্মসম্পাদক বিন্দু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব সরোয়ার আজাদ, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এ আর জুয়েল, সদস্য আব্দুশ শহীদ প্রমুখ।
সভায় প্রেসক্লাবের ১০ জন সদস্যকে গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য অব্যাহতি দেওয়া হয়। সভায় প্রেসক্লাবের সদস্য মাহবুবুল হাছান শাহীন, আনোয়ার হোসেন ও আহমেদ মুজতবা রাজীকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে ও সদস্য আব্দুশ শহীদকে সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে কোআপ্ট করা হয়।
সাধারণ সভায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১৬ জন গণমাধ্যম কর্মীর আবেদনের প্রেক্ষিতে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে তাদের সদস্য পদ দেবার সিদ্ধান্ত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
- দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ
- সেই রাতে কী ঘটেছিলো, আদালতকে জানালেন ধর্ষিতা তরুণী


