তরুণ বাইকারদের নিয়ে যাত্রা শুরু করেছে বাইকিং ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থা ‘সুনামগঞ্জ বাইকার ইউনিট’। মঙ্গলবার বিকাল ৪টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করে প্রিয়াঙ্গণ কমিউনিট সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। এসময় কেক কাটেন সংগঠনের ফাউন্ডার অমিত গনি এবং সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বাইকার ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


