সুনামগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন বকুল ও চিনু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও তাঁর সহধর্মিনী সুনামগঞ্জ জেলা পরিষদের ৫ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য   
নুরুননাহান চৌধুরী চিনু।
রবিবার সকালে তাঁরা শহরের বাঁধনপাড়া এলাকায় অবস্থিত সুনামগঞ্জ অটিস্টিক ও বৃদ্ধি প্রতিবন্ধী স্কুলের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে কিছু সময় কাটান। পরিদর্শনকালে তাঁরা স্কুলের সার্বিক খোঁজ খবর নেন।
অলিউর রহমান চৌধুরী বকুল ও তাঁর সহধর্মিনী নুরুননাহান চৌধুরী চিনু প্রতিবন্ধী স্কুলের উন্নয়নে তাঁদের ব্যক্তিগত পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।