সুনামগঞ্জ মাতিয়ে গেলেন কমেডিয়ান হৃদয়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মাতিয়ে গেলেন ভারতের বেসরকারি জনপ্রিয় বাংলা টেলিভিশন জি বাংলার কমেডি-শো মীরাক্কেল-৯ এর কমেডি পারফরমার হৃদয়। সুনামগঞ্জ কমেডি ক্লাবের আয়োজনে এম.পি.এফ ও   
বাংলাদেশ কমেডি ক্লাবের সহযোগিতায় শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পারফরম করেন তিনি।
ফাহমিদুর রহমান পান্নার পরিচালনায় হৃদয় ছাড়াও কমেডি শো-তে আরো কমেডি পারফরম করেন হা-শো সিজন-১ এর চ্যাম্পিয়ন সাইফুল ইসলাম, সিজন-৪ এর পারফরমার রিমন, সিলেট কমেডি ক্লাবের পারফরমার সাহেদ, ঝিনাইদ কমেডি ক্লাবের পারফরমার তন্ময়, সুনামগঞ্জ কমেডি ক্লাবের পারফরমার পিয়াল, পান্না, তুষার, শান্ত, মারুফ, শিশির , রাকিব, রুপক, অমিত, শুভ, রাজন পাল রাহী, আব্দুস সালাম মাহবুব,  সোনালী, পুষ্পিতা, জিম, নিশাত মনি। সুনামগঞ্জ কমেডি ক্লাব মুকাভিনয় ‘অলস্মাইল’ পরিবেশন করেন। রচনা ও নির্দেশনা ছিলেন পুলক রাজ।
কমেডি শোতে দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, এএসপি  (হেড কোয়ার্টার) সুপার তাপস, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সহ সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।